চট্টগ্রামের প্যারেড ময়দানের তাফসিরুল কোরআন মাহফিলে আজ (শুক্রবার) রাত ৮টার দিকে তাফসির পেশ করবেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আজহারীর তাফসির শুনতে সকাল থেকে প্যারেড ময়দানের দিকে জনতার ঢল নামে। আছরের আগেই প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
নগরের বিভিন্ন এলাকা থেকে কেউ পায়ে হেঁটে আবার কেউ মিছিলযোগে মাহফিলে প্রবেশ করেছেন। ৫ দিনব্যাপী এই মাহফিল ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আজ শেষ দিন। সিডিওল অনুযায়ী, আজ রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত প্রধান মুফাসসির হিসেবে মাওলানা আজহারী বয়ান পেশ করবেন।











