বুধবার- ১০ ডিসেম্বর, ২০২৫

কান উৎসবে লাল কার্পেটে হাটবেন আনুশকা

মেয়ে ভামিকা ও স্বামী বিরাট কোহলিকে সামলাতেই ব্যস্ত আনুশকা শর্মা। হাতে ছবির সংখ্যাও অন্যদের তুলনায় কম। এরই মাঝে নতুন একটি সুখবর শোনা গেল। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটবেন এ বলিউড অভিনেত্রী।

ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল লেনিন সম্প্রতি আনুশকা শর্মা ও বিরাট কোহলির সঙ্গে ছবি দিয়ে লেখেন, ‘দারুণ লাগল বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাৎ করে। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা তাদের আগামী টুর্নামেন্টের জন্য। আর আনুশকাকে শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য।’

আরও পড়ুন :  চট্টগ্রামে সড়কের পাশ থেকে নৌবাহিনীর সদস্যের মরদেহ উদ্ধার

এর আগেরবার অর্থাৎ ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা পান্ডুকোন। এছাড়া কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর।

১৬ মে থেকে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। সেখানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন আনুশকা ও অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। ২৭ মে পর্যন্ত চলবে এই উৎসব।

আরও পড়ুন :  নিঃসন্তান দম্পতির ঘরে একসঙ্গে এলো পাঁচ সন্তান

আরও পড়ুন

You cannot copy content of this page