রবিবার- ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা নালায়, শিশু নিখোঁজ

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা নালায়, শিশু নিখোঁজ

ট্টগ্রাম মহানগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। এ ঘটনায় মাকে উদ্ধার গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন :  চট্টগ্রামে রেলওয়ের সিসিএস দপ্তরে আগুন

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। এখনও উদ্ধার করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত রিকশাটি নগরীর বহদ্দারহাট থেকে চকবাজারের দিকে যাচ্ছির। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি নালায় পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নালা থেকে মা ও রিকশা চালককে উদ্ধার করলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন :  চট্টগ্রামে পিউরিয়া ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান, তিন কর্মকর্তা গ্রেপ্তার

এর আগে চট্টগ্রামে ২০২৩ সালের ২৭ আগস্ট চট্টগ্রাম মহানগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় একটি নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। একই বছরের ৭ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ফতেহপুর ইসলামী হাট-সংলগ্ন বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজছাত্রী নিপা পালিতের (২০)।

এর আগে ২০২১ সালের ৩০ জুন মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের ২৫ আগস্ট নগরের মুরাদপুরে চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। তাঁর মরদেহ আর পাওয়া যায়নি।

আরও পড়ুন :  চট্টগ্রামে রেলওয়ের সিসিএস দপ্তরে আগুন

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page