রবিবার- ৮ মার্চ, ২০২৬

পেনশনের টাকা নিয়ে জালিয়াতি, চট্টগ্রামে পিডিবিতে দুদকের হানা

পেনশনের টাকা নিয়ে জালিয়াতি, চট্টগ্রামে পিডিবিতে দুদকের হানা

পেনশনের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পেনশনের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়ে মিলেছে প্রাথমিক সত্যতাও।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নগরের আগ্রাবাদে পিডিবি কার্যালয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ আলম।

আরও পড়ুন :  প্রশ্নবিদ্ধ মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রম!

তিনি জানান, ১৯৯৯ সালে চট্টগ্রামে পিডিবিতে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত অবস্থায় মারা যান মোজাফফর আহমেদ। তার বাড়ি লোহাগাড়া উপজেলায়। তার তিন ছেলে। ২০১১ সালে মনোনীত উত্তরাধিকার অর্থাৎ স্ত্রীর কাছ থেকে ক্ষমতা পেয়ে পেনশনের ১৫ লাখ টাকা উত্তোলন করেন তার ছোট ছেলে। সেই ছেলের তখন বয়স ছিল ১৪ বছর।

সম্প্রতি মৃত মোজাফফরের বঞ্চিত দুই ছেলে দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে অভিযোগ করেন। এতে পিডিবি কর্মকর্তাদের যোগসাজশে পিতার পেনশনের টাকা জালিয়াতির মাধ্যমে তাদের অপ্রাপ্তবয়স্ক ভাইকে দিয়ে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ করা হয়।

আরও পড়ুন :  চট্টগ্রাম বিমানবন্দরে ৮০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

অভিযানে যাওয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ সহকারী পরিচালক আপেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘মৃত কর্মচারীর স্ত্রীর তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে টাকা উত্তোলনের ক্ষমতা প্রদান সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করেছি। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এখন সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশের যে অভিযোগ করা হয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখব। আমরা রেকর্ডপত্রগুলো সংগ্রহ করেছি।’

আরও পড়ুন :  সমুদ্রপথে বেড়েছে খরচ, দ্বিগুণ দামে কিনছে এলএনজি

ঈশান/মখ/নস

আরও পড়ুন

You cannot copy content of this page