বৃহস্পতিবার- ১১ ডিসেম্বর, ২০২৫

মধ্যরাতে পুড়ল রিয়াজউদ্দিন বাজার, প্রাণ গেল ৩ জনের

মধ্যরাতে পুড়ল রিয়াজউদ্দিন বাজার, প্রাণ গেল ৩ জনের

ধ্যরাতে আগুনে পুড়ল চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় রেজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদী প্লাজা নামে দুটি মার্কেট। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও দুই নারী।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- মোহাম্মদ রিদোয়ান ও সাহেদ হোসেন। অপর এক জনের নাম এখনও জানা যায়নি।

আরও পড়ুন :  জ্বালানি সরবরাহের পাইপলাইন সচল নিয়ে গড়িমসি

স্থানীয়রা জানান, রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর ওই দোকান থেকে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। রেজওয়ান কমপ্লেক্স মার্কেটটি আটতলা বিশিষ্ট। সেখানে মোবাইলের যন্ত্রাংশসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে।

আটতলা ভবনটিতে আগুন লাগার পর ওপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন :  এস আলম সিন্ডিকেটের পেটে জনতা ব্যাংকের ২০০০ কোটি টাকা

এ বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এ ঘটনায় আহত দুই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page