শনিবার- ২১ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন ঘেরাও, আটক ১২

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন ঘেরাও, আটক ১২
print news

নকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে ঘেরাও করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। তিনি জানান, ভারতীয় সহকারী হাইকমিশনার বাসভবনে ছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তিন-চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় একজন পুলিশ সদস্য ও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ১২ জনকে আটক করা হয়েছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page