বুধবার- ১৫ এপ্রিল, ২০২৬

চোর অপবাদ দিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

চোর অপবাদ দিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
print news

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চোর অপবাদ দিয়ে প্রতিবেশি কয়েকজন তরুণ মিলে তিন কিশোরকে বেধড়ক পিটিয়েছে। এতে রিহান উদ্দিন মহিন (১৫) নামে এক কিশোর ঘটনাস্থলেই মারা গেছে।

নিহত মহিন স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। আহত রাহাত ও মানিকের বাড়িও একই গ্রামে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন :  পহেলা বৈশাখে যানজট এড়াতে সিএমপির বিশেষ নির্দেশনা

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ। তিনি জানান, মাহিন ও তার দুই বন্ধু দুইদিন আগে কক্সবাজার গিয়েছিলেন। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে তারা গ্রামে ফিরে আসেন। ঘরে যাবার আগে ভোর ৫টার দিকে তারা চেইঙ্গার ব্রিজে বসে কথা বলছিলেন।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, তারা যখন ব্রিজের ওপর বসে কথা বলছিল, তখন কয়েকজন তরুণ চোর, চোর বলে তাদের প্রথমে ধাওয়া দেয়। তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়। তাদের সেখান থেকে বের করে মারধর করে। মাহিন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অপর দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে বৈশাখের জয়গান, মঙ্গল শোভাযাত্রা

কী কারণে এ ঘটনা ঘটেছে, জানতে চাইলে ওসি বলেন, তিন কিশোর চুরি কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। তাদের চোর অপবাদ দিয়ে একটি পরিস্থিতি তৈরি করে মারধর করা হয়। যারা মারধর করেছে তাদের বাড়িও একই গ্রামে। এরা পর¤পরের প্রতিবেশি। কোনো পূর্বশত্রুতা ছিল কি না সেটা আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় আটক দুজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন :  রেলওয়ের ৮ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ঈশান/খম/সুম

আরও পড়ুন