মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে ২ যাত্রী নিহত
print news

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতরা হলেন—বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর পাইরাং ওয়ার্ডের শামসুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (৪০) ও সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলি আহমদের ছেলে মোহাম্মদ রাসেল (৩২)।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

আহতদের মধ্যে রয়েছেন সিএনজি চালক আলমগীর (২৮)। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আহত অপর ব্যক্তি বৃষ্ণ দাশ (২৯) সিএনজি অটোরিকশা যাত্রী। তাদের বাড়ি বাঁশখালী উপজেলায়। এ ঘটনায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী উপজেলার চাম্বল থেকে চট্টগ্রাম শহরমুখি একটি সিএনজি অটোরিকশা আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঁশখালীমুখি একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দু‘জনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page