মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামে বিআরটিএ মাস্টার ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

চট্টগ্রামে বিআরটিএ মাস্টার ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
print news

ড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ড্রাইভিং স্কুলের মাধ্যমে বাধ্যতামূলক ৬০ ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ নিশ্চিতকরণের জন্য বিআরটিএ, সদর কার্যালয় কর্তৃক নির্বাচিত ১১১ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগের ১৯ জন মাস্টার ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বিআরটিসি বাস ডিপোর প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) জাকির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম,

অনুষ্ঠানে বক্তারা বলে, সড়কে মানুষের প্রাণহানি রোধে পেশাদার প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। নতুন লাইসেন্স আবেদনকারীদের দক্ষতা বৃদ্ধি করলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। আধুনিক ট্রাফিক ব্যবস্থা, সঠিক ড্রাইভিং সংস্কৃতি এবং প্রশিক্ষিত চালক তৈরি করতে এ সার্টিফিকেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। -প্রেস রিলিজ

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page