শনিবার- ১৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ

চট্টগ্রামে গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ
print news

গ্যাস সংকটের কারণে সরকারি নির্দেশনার প্রেক্ষিতে চট্টগ্রামের অবস্থিত দুটি বৃহৎ সার কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।

কারখানাগুলো হচ্ছে-চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কো¤পানি লিমিটেড (কাফকো)।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, গ্যাস সংকটের কারণে বুধবার (৪ মার্চ) বিকেল থেকে সরকারের নির্দেশনায় কারখানা দুটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কারখানাটি পুনরায় চালু করা হবে।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে চার জাহাজে আসছে বিপুল পরিমাণ ডিজেল

সূত্র জানায়, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরেলের আগ্রাসনের কারণে কাতার এলএনজি সরবরাহ স্থগিত ঘোষণা করে। এর প্রভাবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার গ্যাস সরবরাহ কমিয়ে দেয়। এতে শিল্পখাতে গ্যাস সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার।

এর অংশ হিসেবে সার কারখানাগুলোতে গ্যাসের চাপ কমে গেলে উৎপাদন স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে সরকারি নির্দেশনায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়।

আরও পড়ুন :  চট্টগ্রামে বসছে দু‘দিনের বৈশাখী মেলা, শেষের দিন জব্বারের বলীখেলা

কারখানার কর্মকর্তারা জানান, সার উৎপাদন স¤পূর্ণভাবে গ্যাসনির্ভর হওয়ায় পর্যাপ্ত চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ ছাড়া উৎপাদন চালানো ঝুঁকিপূর্ণ। কম চাপের গ্যাসে উৎপাদন অব্যাহত রাখলে যন্ত্রপাতির ক্ষতির আশঙ্কা থাকে। তাই নিরাপত্তা বিবেচনায় এবং সরকারি সিদ্ধান্তের আলোকে কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য যে, সিইউএফএল স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। অন্যদিকে কাফকো প্রতিদিন প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন সক্ষমতা রাখে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে এই বিপুল পরিমাণ উৎপাদন স্থগিত রয়েছে।

আরও পড়ুন :  চউক চেয়ারম্যান নিয়োগ নিয়ে আলোচনা তুঙ্গে

ঈশান/মম/সর

আরও পড়ুন