চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণ, এলাকাজুড়ে ক্ষোভ

নিউজটি পড়েছেন: 1411
194
চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণ, এলাকাজুড়ে ক্ষোভ
ফলো করুনFacebookWhatsAppMessengerYoutube
Google News Follow
Dainik Ishanঈশান প্রতিবেদক২১ মে, ২০২৬, ৩:৫৫ PM

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকার চেয়ারম্যান ঘাটায় মাত্র চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা বিকেল থেকে বিক্ষোভ শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টায় তথ্যটি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহত শিশুটিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা জানান, শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। তার চিকিংসা চলছে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির কি হয়েছে তা জানাবেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় শিশুটি নিখোঁজ হওয়ার পর বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়রা ধারণা করেন, সে যৌন নিপীড়নের শিকার হয়েছে।

মুহূর্তেই ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেন। এরপর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

ঈশান/প্রবি/মখ

মন্তব্য করুন