
চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রখ্যাত শিল্পী বুলবুল আখতার ভুষিত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাধীনতা সম্মাননায়। শনিবার চট্টগ্রামে স্বাধীনতা বইমেলার শেষ দিন সন্ধ্যয় এই সম্¥াননা পদক গ্রহণ করেন তিনি। এ অর্জনে চট্টগ্রামের গানের ব্যান্ড “অঁলা মিউজক” প্রাণভরে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
অঁলা মিউজিক জানায়, বুলবুল আখতার দীর্ঘ ৫৬ বছর ধরে চট্টগ্রামের আঞ্চলিক গানকে নিজের সাধনা ও শিল্পচর্চার মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছেন। বুলবুল আখতারের গান আজও সকল বয়সের মানুষের মনে আবেগ জাগায়, অনুপ্রাণিত করে এবং চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত করে তোলে।
তিনি চট্টগ্রাম আঞ্চলের কোটি মানুষের কাছে গানের বুলবুল হিসেবে পরিচিত। তাঁর এই স্বীকৃতি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং বৃহত্তর চট্টগ্রামের মানুষের জন্য একটি ঐতিহাসিক ও ধারাবাহিক সাংস্কৃতিক অর্জন।
অঁলার মিউজিক অ্যান্ড লজিস্টিক ম্যানেজার মোহাম্মদ আবছার বলেন, চট্টগ্রামের গানে বুলবুল আখতারের অবদান অবশ্যই অনস্বীকার্য যেমন, তেমনই বুলবুল আখতার একজন বৈশ্বিক সংগীতাঙ্গনে সংগীতের ধারাকে প্রবাহিত ও পৃথিবীব্যাপী শান্তির বিস্তারে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। বুলবুল আখতার তার গানের মাধ্যমে আন্তসাম্প্রাদায়িক যে মেলবন্ধন তৈরি করে যাচ্ছে সেটি এখনকার পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ।
অঁলা মিউজিকের পলিসি ম্যানেজার তানভীরুল মিরাজ রিপন জানান, অঁলা বুলবুলের এই সম্মাননাকে গর্বের সঙ্গে দেখছে। বুলবুল আখতারের গান আমাদের প্রজন্মান্তরে প্রভাব ফেলেছে এবং সম্প্রদায়গুলোর মধ্যে তাঁর গানগুলো সাঁকো হিসেবে কাজ করছে। বুলবুল আখতার একজন প্রভাবশালী কণ্ঠশিল্পী। এ পুরস্কারের সঙ্গে সংৗিশ্লষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তারভিরুল মিরাজ বলেন, কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নে জন্মগ্রহণকারী এই শিল্পী শৈশব থেকেই চট্টগ্রামের ভাষার গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন। বুলবুল আখতার অ হালা চাঁন গলার মালা, যাতন যারে ভালা লাগে, সারা জীবন গান করিবো, আঁরে ডাকঅর কিঅল্লাইসহ বিভিন্ন জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বুলবুল আখতার বলেন, পুরুস্কারের আশায় কোন সময় করিনি। গান করার সময় চট্টগ্রামের মানুষের উম্মাদনা দেখলে আমিও উম্মাদনায় ফেটে পড়ি। চট্টগ্রামের মানুষের জন্য আমি গান করেছি। এর মধ্যে এই স্ব্ধাীনতা সম্মাননা পদক আমাকে আরও বিমোহিত করেছে, অনুপ্রাণিত করেছে। যা চট্টগ্রামের আঞ্চলিক গানের চর্চায় আমাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। এক্ষেত্রে তিনি অঁলা মিউজিকের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।
উল্লেখ্য, অঁলা মিউজিক একটি সংগীতভিত্তিক ব্যান্ড, যা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত। ব্যান্ডটি চট্টগ্রামের গানকে শান্তি ও সহাবস্থানের বার্তা হিসেবে প্রচার করে এবং চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সংস্কৃতিকে উদযাপন করে আসছে।