মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

রাজের ফোন চুরি কি আমি করছি : পরীমণি

print news

কলকাতার একটি অনলাইন অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে বিনয়ের সঙ্গে ক্ষোভ ঝাড়লেন পরীমণি। মূলত, রোববার (৩০ জুলাই) তার স্বামী শরিফুল রাজের আইফোন কলকাতার নন্দন চত্বর থেকে পকেটমার হয়ে যায়।

অন্যান্য গণমাধ্যমের মতো এই খবরটি প্রকাশ করে ‘দ্য ওয়াল’ নামের একটি নিউজ পোর্টাল। খবরের লিংক পোর্টালটির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয় স্বাভাবিকভাবেই। সেখানে হ্যাশট্যাগ দিয়ে পরীমণির নাম দেওয়া হয়।

সেটির একটি স্ক্রিনশট নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন পরীমণি। যদিও খবরে ব্যবহৃত রাজের চেহারা কফিন দিয়ে ঢেকে দিয়েছেন।

ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এই লোকের (রাজ) ফোন চুরির নিউজের সাথে আমারে (আমাকে) হ্যাশট্যাগ দেওয়ার কী হইলো (হলো)। চুরি কি আমি করছি (করেছি)? এখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন।’

কলকাতায় চলমান পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে পকেটমারের কবলে পড়েন শরিফুল রাজ। এরপর তিনি নাকি পরীমণির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কয়েকমাস ধরেই এক ছাদের নিচে থাকছেন না পরীমণি-রাজ। তবে পরীর দাবি, এমনিতে রাজ তার খবর নেন না। প্রয়োজন পড়লে যোগাযোগের চেষ্টা করেন।

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page