শনিবার- ২১ মার্চ, ২০২৬

প্রকাশিত হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন পোর্টালও

প্রকাশিত হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন পোর্টালও
print news

নকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে শাহবাগে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরমধ্যে কিছু বিক্ষোভকারী হঠাৎ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে প্রকাশিত হয়নি দুটি পত্রিকা। এমন কি কারিগরি ত্রুটির কারণে অনলাইন পোর্টালেও সংবাদ প্রকাশ করতে পারেনি তারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সকালে প্রথম আলোর ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই জানিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ। কারিগরি ত্রুটি সেরে দ্রুতই পত্রিকা প্রকাশ ও অনলাইন পোর্টাল চালু করার কথা জানানো হয়েছে ওই পোস্টে।

এতে বলা হয়েছে বিগত রাতে প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।

ঈশান/খম/মম

আরও পড়ুন

You cannot copy content of this page