মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামে অটোরিকশা চালকদের হামলায় ২ পুলিশ আহত, আটক ১২

চট্টগ্রামে অটোরিকশা চালকদের হামলায় ২ পুলিশ আহত, আটক ১২
print news

বৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চালকদের হামলায় ট্রাফিক পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় অন্তঃত ১২ জনকে আটক করেছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জ্যার টেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন- ট্রাফিক সার্জেন্ট মো. ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল মো. সালাহউদ্দিন কাউসার।

আরও পড়ুন :  যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার দুপুরে মইজ্জ্যারটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে ট্রাফিক পুলিশ। এতে ট্রাফিক পুলিশের দুইজন সার্জেন্ট ও পাঁচজন কনস্টেবল অংশ নেন।

এ সময় নম্বরবিহীন একটি অটোরিকশা দেখে থামার সংকেত দেন তারা। সেটি চলে যাবার চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটকে ফেলা হয়। চালকের পাশে একজন ট্রাফিক সদস্য বসে আটক অটোরিকশাটি নিয়ে যাবার সময় পেছন থেকে ১০-১৫ জন চালক দৌড়ে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জামাল উদ্দিন চৌধুরী জানিয়েছেন, হামলার পর মইজ্জ্যারটেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অন্তঃত ১২ জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগের উপ-কমিশনার কবির আহমেদ বলেন, নম্বর ও কাগজপত্রবিহীন অবৈধ অটোরিকশা আটকের সময় চালকরা হামলা করেছে। এতে আমাদের দু‘জন সদস্য আহত হয়েছেন। তারা চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

ঈশান/খম/মম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page