সোমবার- ২৩ মার্চ, ২০২৬

চট্টগ্রামে পোস্টাল ভোটার হয়েছেন প্রায় অর্ধলাখ প্রবাসী

# অনুমোদনের অপেক্ষায় সাড়ে ৮ হাজার ভোটার

চট্টগ্রামে পোস্টাল ভোটার হয়েছেন প্রায় অর্ধলাখ প্রবাসী
print news

ট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে পোস্টাল ভোটার হয়েছেন প্রায় অর্ধলাখ প্রবাসী। এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও ৮ হাজার ৫৭৮ জন ভোটারের আবেদন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে আবেদন করেছেন প্রবাসীরা। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের আবেদন শুরুর পর থেকে চট্টগ্রামে মোট ৪৭ হাজার ৩৪৭ জন ভোটার নিবন্ধন হয়েছেন। নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ৭৮৬ জন এবং নারী ২ হাজার ৫৬০ জন। এদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭৬৯ জন ভোটারের আবেদন অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন :  কুমিল্লায় রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল কার অবহেলায়?

তবে এখনও ৮ হাজার ৫৭৮ জন ভোটারের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে বাকি আবেদনগুলোও দ্রুত অনুমোদন দেওয়া হবে।

কোন আসনে কতজন
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৩ হাজার ২৬২ ভোটার নিবন্ধন করেছে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নিবন্ধন করেছে ৪ হাজার ৯০ জন ভোটার। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ২ হাজার ৬৮৪ ভোটারের নিবন্ধন হয়েছে। চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে নিবন্ধিত হয়েছে ২ হাজার ৩৫৬ ভোটার।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরের অংশ) ৩ হাজার ৫০৩ ভোটার, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ২ হাজার ৭৬ ভোটার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ২ হাজার ৯৬৬ ভোটার, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ২ হাজার ৬৯৯ ভোটার ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ১ হাজার ৭৬৫ ভোটার নিবন্ধিত হয়েছে।

চট্টগ্রাম-১০ (খুলশী-হালিশহর) আসনে নিবন্ধিত হয়েছে ২ হাজার ৭০৫ ভোটার, চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে নিবন্ধিত হয়েছে ১ হাজার ৯১৪ ভোটার। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নিবন্ধিত হয়েছে ১ হাজার ৪০৪ ভোটার। চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা) আসনে নিবন্ধিত হয়েছে ১ হাজার ২৬৭ জন ভোটার। যা সবচেয়ে কম।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে নিবন্ধিত হয়েছে ২ হাজার ৬৪৮ ভোটার, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নিবন্ধিত হয়েছে মোট পোস্টাল ভোটার ৮ হাজার ৮০ জন, যার মধ্যে পুরুষ ৭ হাজার ৯৩৬ এবং মহিলা ১৪৪ জন। যা সংখ্যায় সবচেয়ে বেশি। চট্টগ্রাম-১৬ (বাঁশখারী) আসনে ৩ হাজার ২১৫ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

ঈশান/মউ/খম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page