রবিবার- ১৯ এপ্রিল, ২০২৬

বিপিসির পাইপলাইন ফুটো করে তেল চুরি

বিপিসির পাইপলাইন ফুটো করে তেল চুরি
print news

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহন পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুরজাহান নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদির ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইনে ফুটো করে তেল চুরি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে বসছে দু‘দিনের বৈশাখী মেলা, শেষের দিন জব্বারের বলীখেলা

তিনি আরও জানান, ঘটনার পর খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদেও মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া বিপিসির কর্মকর্তারা কোনরকম তথ্য দিতে রাজি হননি।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রায় এক মাস আগে হাদির ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর নির্মিত টিনশেড ঘর ভাড়া নেন।

আরও পড়ুন :  অ্যামোনিয়ার অভাবে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা

পরবর্তীতে সুযোগ বুঝে তিনি পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছিলেন। ঘটনাটি নজরে আসার পর স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

‎‎এ ঘটনায় পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী পরিমাণ তেল চুরি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। ঘটনায় আটক ঘরের মালিক নুরজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন :  চউকে চেয়ারম্যান নিয়োগ নিয়ে আলোচনা তুঙ্গে

টিনশেড ঘরটির মালিক নুরজাহান বলেন, প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম ঘরটি ভাড়া নেন। তাঁর স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়ার কোনো ঠিকানা সংরক্ষণ করেনি। তেল চুরির ঘটনা ফাঁস হওয়ার পর আমিরুল ইসলাম গা ঢাকা দিয়েছেন।

ঈশান/খম/মম

আরও পড়ুন