মঙ্গলবার- ৩ ফেব্রুয়ারি, ২০২৬

কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান কারাগারে

কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান কারাগারে

ট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি খলিলুর রহমান গত রোববার ঢাকা মহানগর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষও তার জেলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :  অনির্দিষ্টকালের শাটডাউনে চট্টগ্রাম বন্দর

আদালত সূত্র জানায়, চট্টগ্রামের আরেক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সাদ মুসা গ্রুপকে ন্যাশনাল ব্যাংকের দেওয়া ৪৫৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলায় সিকদার গ্রুপের চার পরিচালক- রন হক সিকদার (ব্যবস্থাপনা পরিচালক), তার ভাই রিক হক সিকদার, মা মিসেস মনোয়ারা সিকদার ও বোন সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদারকে আসামি করা হয়। এছাড়া সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের নামও আছে আসামির তালিকায়।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দর যেন ওমর ফারুকের আলাদিনের চেরাগ!

গত ৩০ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল বাদী হয়ে কমিশনের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। সেই মামলায় আদালতে আত্নসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালতের বিচারক তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঈশান/খম/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page