টিকটকার স্নেহা মনি একজন চোর হিসেবে অভিযোগ তুলেছেন নারী উদ্যোক্তা মেহেরীন শেখ অয়নিকা। গত ৮ মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত ‘বাইফ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।
গত ১৩ মে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে চুরির বিষয়টি প্রকাশ্যে আনেন অয়নিকা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার পাশে বসা চোর। বাইফাতে আমি ইনভাইটেড ছিলাম আর আমার পাশেই বসা ছিল সে—একটা চোর।
অয়নিকা বলেন, আমার পাশের চেয়ারে খুব সুন্দর করে সেজেগুজে বসেছিল মেয়েটা। নাম স্নেহা মনি, বয়স ১৯। আমি তখনও জানতাম না আমার সর্বনাশ পাশেই বসে আছে। অনুষ্ঠান চলছিল, আমার ফ্রেন্ডকে কিছু খাবার আনতে বলবো বলে ব্যাগ থেকে ৫০০ টাকা বের করেছিলাম। ঠিক তখনই তার চোখ পড়লো আমার ব্যাগের ভেতরে। সে দেখলো টাকা আছে, আমার ১ ভরি স্বর্ণের দুল আছে। আর ঠিক তখনই সে টার্গেট করলো—আমার ব্যাগটা নিয়ে যাবে।’
স্নেহা মনির ওপর অভিযোগের আঙুল তুলে অয়নিকা আরও জানান, আমি ভাবতেও পারিনি যে আমার পাশে, এত সুন্দর করে সাজগোজ করা হাসিমুখের একটা মেয়ে আসলে একটা পেশাদার চোর। মেয়েটা বাইফাতে ইনভাইটেড ছিল না। অন্যের কার্ড ব্যবহার করে অবৈধভাবে ঢুকেছে। চুরি করাই তার উদ্দেশ্য ছিল।
অয়নিকা আরও বলেন, আমার পাশে বসা আরও দুইজন আমাকে বলেছে উনারাও ব্যাগটি নিতে দেখেছেন। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে সে আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানলাম—এই মেয়ে আগেও নেগেটিভ কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটা তার প্রথম চুরি না।
ইতিমধ্যেই এই ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী অয়নিকা। শুক্রবার (১৫ মে) অয়নিকা বলেন, শেরেবাংলা নগর থানায় স্নেহা মনির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। আসামীর নাম, ফোন নম্বর, ভিডিও—সব দিয়েছি। আমি মেহেরীন শেখ অয়নিকা, আমি বিচার চাই। আমি আমার হারিয়ে যাওয়া সব কিছু ফেরত চাই।
Dainik Ishan | দৈনিক ঈশান
Dainik Ishan | দৈনিক ঈশান











