শনিবার- ১৮ এপ্রিল, ২০২৬

পানি উন্নয়ন বোর্ডে চাকরির রিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১০ এপ্রিল পর্যন্ত

পানি উন্নয়ন বোর্ডে চাকরির রিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১০ এপ্রিল পর্যন্ত
print news

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৬ পদে ২৭৭ কর্মী নিয়োগ দেবে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিটি পদে নারীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে। আবেদন করা যাবে ১০ এপ্রিল পর্যন্ত।

পদের নাম ও বর্ণনা:

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর);
পদসংখ্যা: ৫০
গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আরও পড়ুন :  চউক চেয়ারম্যান নিয়োগ নিয়ে আলোচনা তুঙ্গে

২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ৬
গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক;
পদসংখ্যা: ১০২
গ্রেড-দশম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ)
পদসংখ্যা: ২২
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

৫. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১৯
গ্রেড-১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে চার জাহাজে আসছে বিপুল পরিমাণ ডিজেল

৬. পদের নাম: হিসাব করণিক
পদসংখ্যা: ৭৮
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

প্রার্থীর বয়স : ৩২ বছরের মধ্যে হতে হবে (১ মার্চ ২০২৫ তারিখে)।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।

আবেদন ফি : আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৫ নম্বর পদের জন্য ১৫০ এবং ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা প্রদান করতে হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে বসছে দু‘দিনের বৈশাখী মেলা, শেষের দিন জব্বারের বলীখেলা

আবেদনের শেষ তারিখ : আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ওই দিন বিকেল ৪টা পর্যন্ত অবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।

ঈশান/মখ/বেবি

আরও পড়ুন