শুক্রবার- ১৩ মার্চ, ২০২৬

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল পরাশক্তি?

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল পরাশক্তি?

বাংলাদেশের ফুটবল এখন নতুন করে জেগে উঠেছে। হামজা চৌধুরী এবং সামিত সোমের মতো খেলোয়াড়দের যোগদানের পর দলের মধ্যে যেনো নতুন প্রাণ সঞ্চার হয়েছে। মাঠের পারফরম্যান্সও চোখে পড়ার মতো, লাল-সবুজের প্রতিনিধিরা দারুণ লড়াই দেখাচ্ছে।

যদিও এএফসি এশিয়ান কাপে সুযোগ পায়নি, তবু হ্যাভিয়ের কাবরেরার অধীনে দলটি প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিয়েছে। আর সবচেয়ে বড় খবর, ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশ দল নিজেদের শক্তির জানান দিয়েছে।

আরও পড়ুন :  কর্ণফুলীর বালুমহাল ইস্যুতে পুলিশ-ব্যবসায়ী দ্বদ্ব

এই উন্নতির স্বীকৃতি এখন এসেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকেও। ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ দলের একটি ছবি পোস্ট করে তারা প্রশ্ন তুলেছে, ‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’ বাংলাদেশের পতাকার ইমোজি যোগ করে এই ক্যাপশন দিয়েছে।

এই পোস্টে ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সরাসরি সমর্থন জানিয়ে বলছেন, বাংলাদেশই এখন দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন শক্তি। একজন ভক্ত মোহাম্মদ উল্লাহ নোরেন লিখেছেন, এখন তো শুধু দক্ষিণ এশিয়ার পরাশক্তি, কিছুদিন পর এশিয়ার, আরেক সময় বিশ্বেরও হয়ে যাবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন :  জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো

ঈশান/মম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page