বুধবার- ৪ মার্চ, ২০২৬

২৮ অক্টোবর খুলছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত স্বপ্নের বঙ্গবন্ধু টানেল আগামী ২৮ অক্টোবর উদ্বোধনের মাধ্যমে খুলে দেওয়ার দিনক্ষণ ঠিক করা হয়েছে। একই সঙ্গে আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের দিনক্ষণও ঠিক করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী জানান, দুটি প্রকল্পই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন :  এলজিইডির চট্টগ্রাম কার্যালয়ে দুদকের হানা

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণের পরই আমরা কাজ করে যাচ্ছি। সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর কাজ শেষ করা হয়েছে। পদ্মা সেতু থেকে সরকারের যে আয় সেটা দুই দফায় ৬৩২ কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রী সেটি অর্থসচিবের কাছে দিয়েছেন।’

মন্ত্রী বলেন, আজ যে প্রকল্প নিয়ে কথা বলব সেটা পিপিপি প্রকল্প। এটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু করে মহাখালী, তেজগাঁও, মগবাজার হয়ে কুতুবখালী গিয়ে শেষ হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ। জুন ২০২৪-এ শেষ হবে। এটা মাথায় রেখে কাজ করা হচ্ছে।

আরও পড়ুন :  এলজিইডির চট্টগ্রাম কার্যালয়ে দুদকের হানা

তিনি বলেন, কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। ১১.৫ কিলোমিটার, র‍্যাম্প ১১ কিলোমিটার, র‍্যাম সহ ২২. ৫ কিলোমিটার। কাওলা থেকে ১৫টি র‍্যাম্প থাকবে। গতিবেগ ৬০ কিলোমিটার।

ওবায়দুল কাদের বলেন, আর একটি ঘোষণা দেওয়া হবে। যেটি নিয়ে অনেক কথা হচ্ছে। সেটি হচ্ছে টানেল। এটি ২৮ অক্টোবর উদ্বোধন হব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন।

আরও পড়ুন :  এলজিইডির চট্টগ্রাম কার্যালয়ে দুদকের হানা

আরও পড়ুন

You cannot copy content of this page