শুক্রবার- ১০ এপ্রিল, ২০২৬

ওমরাহ শেষে ফেরার পথে ৬ বাংলাদেশি নিহত

ওমরাহ শেষে ফেরার পথে ৬ বাংলাদেশি নিহত
print news

মরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিনগত রাত ৩টায় সৌদি আরবের আবহা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে বলে জানা গেছে।

নিহতরা হলেন- মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মা মেহের আফরোজ সুমী (৩০), মেয়ে মোহনা (১৩), দেড় বছর বয়সী শিশু সুবাহ ও বাবর (৩০)। একই ঘটনায় এই পরিবারের আরেক মেয়ে ফাইজা আক্তার (১১) হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে অকটেন নিয়ে এলো এমটি সেন্ট্রাল স্টার

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, কিছুক্ষণ আগে আমি বিষয়টি নিশ্চিত হয়েছি।

নিহত মিজানের বড় ভাই বাহারুল আলমের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত।

চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন মেয়ে মোহনা, ফাইজা ও সুবাহকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। ঘটনার দিন ওমরাহ শেষে সৌদি আরবের আবহা শহরে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন।ি

আরও পড়ুন :  চট্টগ্রামে নির্মাণাধীন গুদামের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু

ঈশান?খম/মসু

আরও পড়ুন