বুধবার- ১৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৩৪৮

চট্টগ্রামে রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৩৪৮
print news

ট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩৪৮ জন অবৈধ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ থথ্য নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাটিকে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ বসবাসকারীদের শনাক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন :  পহেলা বৈশাখে যানজট এড়াতে সিএমপির বিশেষ নির্দেশনা

আটক ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)–এর তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, বুধবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে বার্মা কলোনি নামে পরিচিত রোহিঙ্গা বসতিকে চারদিক থেকে ঘিরে ফেলে যৌথবাহিনী। পরে প্রতিটি বাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে পুরুষ, নারী ও অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

আরও পড়ুন :  চট্টগ্রামে মঞ্জুরের বাসায় গিয়ে বিক্ষোভের মুখে হাসনাত আবদুল্লাহ

ঈশান/খম/সুম

আরও পড়ুন