সোমবার- ২৩ মার্চ, ২০২৬

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল গ্রেপ্তার

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা সেই হাজী ইকবাল গ্রেপ্তার
print news

ট্টগ্রামের বহুল সমালোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ২নং সাইট মালুম বাড়ী জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান।

ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, হাজী ইকবালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে নগরীর বন্দর ইপিজেড বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। তিনি চাঞ্চল্যকর যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

এছাড়াও ২০১৭ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে সমাবেশ করে হায় মুজিব হায় মুজিব মাতম তুলেছিলেন হাজী ইকবাল। এতে বেশ আলোচনা ও বিতর্কের জন্ম দেন তিনি।

গ্রেপ্তারকৃত হাজী ইকবাল নগরীর মধ্যম হালিশহর ২নং সাইট এলাকার মৃত আলী আকবরের ছেলে। তিনি নগরীর বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ছিলেন।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

ঈশান/মসনু/বেবি

আরও পড়ুন

You cannot copy content of this page