মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

এফবিসিসিআই ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতির বাসায় যৌথ অভিযান

এফবিসিসিআই ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতির বাসায় যৌথ অভিযান
print news

ট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থক শীর্ষ ব্যবসায়ী নেতা ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালিয়েছে র‌্যাব ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মাহবুবুল আলমের সুগন্ধা ১ নম্বর সড়কের বাসায় প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকায় ওই অভিযান চালানো হয় বলে জানান সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ।

তবে প্রায় তিন ঘণ্টা অভিযান শেষে র‌্যাব ও দুদক কর্মকর্তারা জানান, বাসাটিতে ওই রকম কিছুই পাওয়া যায়নি। অভিযান চালানো ওই বাসায় মাহবুব আলমের মেয়ে এবং তার স্বামীসহ কয়েকজন নিকটাত্মীয় থাকেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার আগে মাহবুবুল আলম দেশ ছাড়েন। এরপর তিনি আর বাংলাদেশে আসেননি। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়ে আসছে, মাহবুবুল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ সূত্র জানায়, মাহবুবুল আলমের সুগন্ধা ১ নম্বর সড়কের বাসায় বৈদেশিক মুদ্রা এবং টাকা মজুত থাকার গোয়েন্দা তথ্য তাদের কাছেও ছিল। তবে বিষয়টি সন্দেহজনক, পর্যাপ্ত ফোর্স না থাকা এবং অভিযান নিয়ে পরে বিতর্ক হতে পারে- এ আশঙ্কায় তারা অভিযান পরিচালনা করেননি।

অভিযোগ উঠেছে, চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়ী মাহবুব আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ উপায়ে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলম ২০২৩ সালের ১৫ আগস্ট দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতির দায়িত্ব নেন। এর পেছনে বড় ভূমিকা রাখেন ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা বর্তমানে কারাবন্দি সালমান এফ রহমান।

ব্যবসায়ীদের দাবির মুখে গত সেপ্টেম্বরের শুরুর দিকে সিঙ্গাপুর থেকে তিনি ই–মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে এফবিসিসিআই সভাপতির পদ ছাড়েন। এর আগে ২০২৩ সালের ৮ আগস্ট প্রভাব খাটিয়ে নিজের এক মেয়ে রাইসা মাহবুবকে চিটাগাং চেম্বার অব কমার্সের সহ-সভাপতি বানিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মাহবুবুল আলম।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

তার আরেক মেয়ে মুনাল মাহবুব গত ৪ ডিসেম্বর চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এতেও মাহবুব আলম বিদেশে থেকেও নানাভাবে প্রভাব খাটিয়েছেন বলে জানা গেছে।

ঈশান/খম/বেবি

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page