মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামসহ পাঁচ জেলায় এনসিপির পদযাত্রা, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় এনসিপির পদযাত্রা, হামলার শঙ্কা
print news

ট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে এই কর্মসূচি। রোববার (২০ জুলাই) পদযাত্রা শুরু হবে চট্টগ্রাম মহানগরীতে।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (১৮ জুলাই) এ তথ্য জানান চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ। তিনি জানান, চলমান জুলাই পদযাত্রার অংশ হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা মিলিয়ে দুই দিনের পদযাত্রা কর্মসূচি চূড়ান্ত করেছে এনসিপি।

আরও পড়ুন :  যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

এর মধ্যে শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রাম অঞ্চলে এনসিপির চলমান কর্মসূচি শুরু হবে। ওইদিন কক্সবাজারে কর্মসূচি শেষ করে বিকেলে বান্দরবান যাবেন এনসিপি নেতাকর্মীরা। বান্দরবানের কর্মসূচি শেষ করে শনিবার রাতেই চট্টগ্রামে আসবেন এনসিপি নেতারা।

রোববার (২০ জুলাই) সকালে রাঙামাটি ও খাগড়াছড়ির উদ্দেশে নেতাকর্মীরা চট্টগ্রাম ছাড়বেন। দুপুরের মধ্যে এই কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচি শেষ করে রোববার বিকেল সাড়ে তিনটার মধ্যে এনসিপি নেতারা চট্টগ্রামে ফিরবেন।

সাড়ে তিনটায় চট্টগ্রাম মহানগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নেতাকর্মীরা নিউমার্কেট যাবেন। নিউমার্কেট থেকে টাইগারপাস হয়ে নেতাকর্মীরা যাবেন দুই নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে। সেখানে মূল জমায়েত হবে। তবে যানজট ও অন্যান্য কারণে সূচি পরিবর্তন হতে পারে। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেছি আমরা।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

দেশব্যাপী পদযাত্রার প্রসঙ্গে দলটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, সরকার এখনো জুলাই সনদ তৈরি করতে পারেনি। আমরা জনগণের দুয়ারে যাচ্ছি। তাদের চাওয়া-পাওয়া জানার চেষ্টা করছি। জুলাই সনদের বিষয়ে বক্তব্য শুনছি। এসব বক্তব্য আমরা সরকারের কাছে তুলে ধরব।

পদযাত্রা কর্মসূচিতে হামলার শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে দলটির যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান বলেন, হ্যাঁ, আমরা শঙ্কা করছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। গোপালগঞ্জের ঘটনার পর আমরা বুঝেছি, আওয়ামী লীগ এখন আর নীরব ভূমিকায় নেই। এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা। যদি হামলার চেষ্টা হয়, চট্টগ্রামের বিপ্লবী ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

আরও পড়ুন :  কুমিল্লায় রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল কার অবহেলায়?

গোপালগঞ্জে হামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকে দায়ী করে টিপু সুলতান আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ দায় এড়াতে পারে না। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ব্যাপারগুলা এত বেশি চোখা হয়ে উঠছে যে, আমরা আমাদের গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, তা নিয়ে নিজেরাই এখন চিন্তিত। আমরা নিজেরাই এখন এ বিষয়ে ভাবতে বাধ্য হচ্ছি।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page