মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

নিউজটি পড়েছেন: 1873
231
মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি
ফলো করুনFacebookWhatsAppMessengerYoutube
Google News Follow
Dainik Ishanঈশান প্রতিবেদক১৮ মে, ২০২৬, ৬:৪৪ PM

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি এবার লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। পরীমণি বলেছেন, মেসির পায়ে বল থাকলে তাঁর হার্টবিট বেড়ে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি এই মন্তব্য করেন। পরীমণি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’। তার ভাষায়, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”

মেসির খেলা দেখার সময় নিজের অনুভূতির কথা বলতে গিয়ে পরীমণি বলেন, “মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।”

বিশ্বকাপ ও ফুটবল ঘিরে পরীমণির এমন উচ্ছ্বাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি কেড়েছে। অনেকেই তার এই অকৃত্রিম ফুটবলপ্রেমকে আবেগঘন ও আন্তরিক বলে মন্তব্য করছেন।

ঈশান/প্রবি/খম

মন্তব্য করুন