মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

ভক্তের প্রেমের প্রস্তাবে রাজী পিয়া জান্নাতুল, তবে…

ভক্তের প্রেমের প্রস্তাবে রাজী পিয়া জান্নাতুল, তবে...
print news

থ্যপ্রযুক্তির এই যুগে সেলিব্রেটিরা তার ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজেদের মতামত এবং ছবি প্রকাশ করে থাকেন। সে সব ছবিতে বিভিন্ন মন্তব্য করেন ভক্ত-অনুরাগীরা। এবার মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকে সরাসরি ইনবক্সে প্রেমের প্রস্তাব দিলেন একজন নেটিজেন।

যা স্বাভাবিকভাবে নেননি পিয়া। ইনবক্সে পাঠানো বার্তার স্ক্রিন শর্ট নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। ওই পোস্টে দেখা গেছে, অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীর কাছে তার ফোন নাম্বার দাবি করেছেন। তার এমন দাবির প্রেক্ষিতে পিয়া পুলিশের নাম্বার পাঠিয়েছেন।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

পিয়ার ফেসবুকে শেয়ার করা পোস্টে দেখা গেছে ওই ব্যক্তি অভিনেত্রীকে বলছেন, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত। প্রেমিক বন্ধু আমাকে ফিরিয়ে দিবেন না।’

এরপর তিনি লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি চিরদিনের জন্য আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম। প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি আশা করি বিশ্বাস করবেন।

আরও পড়ুন :  কুমিল্লায় রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল কার অবহেলায়?

ঈশান/খম/মসু

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page