মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন বুলবুল
print news

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করায় বুলবুলই যে সভাপতি হবেন তা অনুমিতই ছিল। অবশেষে হলোও তাই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে ৩ ক্যাটাগরি থেকে মোট ২৩ জন এবং এনএসসি কোটায় ২ জন পরিচালক নির্বাচিত হন। এই ২৫ পরিচালকের ভোটাভুটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

বুলবুল প্রথমবার বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন এ বছরের ৩০ মে। দায়িত্ব নিয়ে তিনি বলেছিলেন বোর্ড কর্তার দায়িত্বে একটি কুইন টি-টোয়েন্টি খেলার কথা। তবে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে লম্বা সময় থাকতে চান বলে নির্বাচনে অংশ নেন তিনি।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

ঈশান/মম/খক

আরও পড়ুন

You cannot copy content of this page