মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

চট্টগ্রাম বন্দর এলাকায় ৩০ দিন মিছিল-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দর এলাকায় ৩০ দিন মিছিল-সমাবেশ নিষিদ্ধ
print news

ট্টগ্রাম বন্দর এলাকায় ৩০ দিনের জন্য যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন, পথসভা নিষিদ্ধ করেছে নগর পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নগর পুলিশ বলছে, চট্টগ্রাম বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

সিএমপির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে প্রচারিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার (১১ অক্টোবর) থেকে পরবর্তী ৩০ দিন চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নস্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকায় যেকোনো ধরনের রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন, পথসভা নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এর কারণ ব্যাখা করে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের মোট আমদানি ও রফতানির সিংহভাগ কার্যক্রম এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, শিল্পকারখানার কাঁচামালসহ আমদানি ও রফতানিযোগ্য পণ্য পরিবহণেনের জন্য প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার যানবাহন চট্টগ্রাম বন্দরে চলাচল করে।

আরও পড়ুন :  যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

এই বিপুল পরিমাণ যানবাহন চলাচলের কারণে বন্দরের আশপাশে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন, পথসভা আয়োজনের ফলে যানজটের সৃষ্টি হয়। এতে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রমে বিঘ্ন ঘটে, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page