মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

বিপিএলে কোটি টাকায় নাঈম চট্টগ্রাম রয়্যালসে

বিপিএলে কোটি টাকায় নাঈম চট্টগ্রাম রয়্যালসে
print news

বিপিএল নিলামের শুরু থেকেই নাঈমকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের সেই টানাটানিতে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম রয়্যালস। ১ কোটি ১০ লাখ টাকায় তাঁকে দলে ভিড়িয়েছে তারা।

গত আসরে প্রায় ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন নাঈম।

এদিকে ৭০ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে টেনেছে ‘এ’ ক্যাটাগরির আরেক ক্রিকেটার লিটন দাসকে। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক আগের মৌসুমে খেলেছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

এবারের নিলামে ‘বি’ ক্যাটাগরির প্রথম ক্রিকেটার হিসেবে ওঠে মাহমুদউল্লাহর নাম। কিন্তু তাঁকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। একই পরিণতি হয়েছে মুশফিকুর রহিমেরও। দুজনেরই ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page