মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

সাগর থেকে সিমেন্টবোঝাই দুটি বোটসহ গ্রেপ্তার ২৩

সাগর থেকে সিমেন্টবোঝাই দুটি বোটসহ গ্রেপ্তার ২৩
print news

ঙ্গোপসাগরের কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ মাইল দূরে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। এ সময় জব্দ করা হয়েছে ১৭৫০ বস্তা সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন।

বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ নৌ বাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে সিমেন্ট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরে অভিযান চালায় নৌবাহিনী।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

অভিযান চলাকালে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট শনাক্ত করে। নৌবাহিনীর জাহাজ থেকে থামার সংকেত দেওয়া হলে বোট দুটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে এফবি আজিজুল হক ও এফবি রুনা আক্তার নামের বোট দুটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে বোট দুটিতে থাকা ১৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় পাচারকারী চক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় নৌ বাহিনী।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page