মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে নওফেলের বাড়িতে অগ্নিসংযোগ

হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে নওফেলের বাড়িতে অগ্নিসংযোগ
print news

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পরপরই বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্দ সমর্থকরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার পরে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভকারীরা দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে প্রথমে ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেয়। এরপর বিক্ষুব্ধ লোকজন বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা বেশ কিছুক্ষণ স্লোগান দেন।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

পাঁচলাইশ থানার ওসি বিষয়টি নিশ্চিত করলেও ব্যস্ত থাকার কথা জানিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জেলার ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল যুবক। ছাত্র জনতার ব্যানারে সড়কে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ করা হচ্ছে।

ঈশান/খম/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page