সোমবার- ২৩ মার্চ, ২০২৬

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে দাদি-নাতনির মৃত্যু

রাঙ্গুনিয়ায় বসতঘরে লাগা আগুনে দাদী-নাতনীর মৃত্যু
print news

ট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে লাগা আগুনে পুড়ে দাদী ও নাতনীর মৃত্যু হয়েছে। একইসাথে ওই এলাকায় পুড়ে গেছে ছয়টি বসতঘর। এতে প্রায় অর্ধ কোটি টাকার স¤পদের ক্ষতি হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে মৃতরা হলেন গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার ছেলে মো. সুমনের শিশুকন্যা জান্নাত আক্তার (৫)। রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল মন্নান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার ভোরে পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ৯৯৯-এ ফোন দিলে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে এই অগ্নিকান্ডে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এরমধ্যে একটি বসতঘরে আটকা পড়ে দাদী রুমি আক্তার ও নাতনী জান্নাত আক্তার আগুনে পুড়ে মারা যায়। আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার স¤পদের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আরও পড়ুন :  যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে দু‘জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

ঈশান/খম/মম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page