সোমবার- ২৩ মার্চ, ২০২৬

সিএমপির তালিকার এক নম্বর সন্ত্রাসী পিচ্চি জাহেদ গ্রেফতার

সিএমপির তালিকার এক নম্বর সন্ত্রাসী পিচ্চি জাহেদ গ্রেফতার
print news

ট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রকাশিত সন্ত্রাসী তালিকার এক নম্বরে থাকা পিচ্চি জাহেদ ধরা পড়েছে সেনাবাহিনীর হাতে।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক। তিনি জানান, গ্রেফতার পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারে জড়িত। জাহেদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র ও দু’টি মাদক মামলা রয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম মেট্টোপলিটন পৃুলিশ (সিএমপি) এর পক্ষ থেকে ৩৩০ জন সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে সন্ত্রাসীদের চট্টগ্রামে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা জারী করা হয়। এই তালিকায় এক নম্বরে দেখা যায় সন্ত্রাসী পিচ্চি জাহেদের নাম। তার প্রকৃত নাম জাহিদুল ইসলাম।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

এরপর সেনাবাহিনী অভিযান চালিয়ে পিচ্চি জাহেদকে গ্রেফতার করে। এর পর তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি।

ঈশান/খম/মসু

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page