মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

সেই নারী ওসমান হাদির ফুফাতো বোন শবনম খাদিজা

সেই নারী ওসমান হাদির ফুফাতো বোন শবনম খাদিজা
print news

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শরীফ ওসমান হাদীর বোন বলে বক্তব্য দেওয়া সেই নারী শহীদ শরীফ ওসমান বিন হাদীর আপন ফুফাতো বোন। এমন দাবি করেছেন দলটির ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু।

রোববার (৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্টে এই দাবি করেন ডা. মাহমুদা মিতু। তিনি লেখেন, ‘আজকে নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শরীফ ওসমান হাদীর বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদীর আপন ফুফাতো বোন।’

আরও পড়ুন :  কুমিল্লায় রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল কার অবহেলায়?

ওসমান হাদীর পিতার আপন ছোট বোন জনাবা হাসিনা বেগমের সুযোগ্য কন্যা হলেন আজকে বক্তব্য দেওয়া শবনম খাদিজা’, পোস্টে যোগ করেন তিনি।

তিনি আরও লেখেন, ‘শবনম খাদিজার পিতা মাওলানা আব্দুর রশিদ, মাতা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী এবং শরিফ ওসমান বিন হাদীর পিতা মরহুম জনাব শরীফ আব্দুল হাদী তার আপন মামা। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেত পুর।’

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

এনসিপির এই ডেপুটি চিফ অরগানাইজার আরও লেখেন, ‘আজকের জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদীর বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে তখন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।’

ডা. মিতু উল্লেখ করেন, ওসমান হাদীর বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানোর যে সংবাদ মিডিয়ায় আসছে তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর।

আরও পড়ুন :  যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

ঈশান/মখ/মম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page