মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামের ‘তিন এমপি’ সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের

চট্টগ্রামের ‘তিন এমপি’ সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের
print news

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে জয়ী হওয়া ‘তিন এমপি’ রাউজান উপজেলার গহিরা গ্রামের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে তারা জয়লাভ করেছেন। জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গ্রামটিতে বইছে খুশির জোয়ার।

এই তিন এমপি হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে নির্বাচিত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে নির্বাচিত হুমাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর) আসন থেকে নির্বাচিত সাঈদ আল নোমান।

এর মধ্যে সাঈদ আল নোমান হলেন চট্টগ্রামের বর্ষীয়ান রাজনৈতিক ও বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে। প্রয়াত আবদুল্লাহ আল নোমান হলেন শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপন চাচা। আর হুমাম কাদের চৌধুরী হলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আপন ভাই।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী,‎ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াছ নূরী পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান মঞ্জু পেয়েছেন ২২ হাজার ১১৮ ভোট।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

‎চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জয়ী হুম্মাম কাদের চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৩৯ হাজার ৪৮৫ ভোট।

‎চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে ধানের শীষ প্রতীকে সাঈদ আল নোমান ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।

গহিরা গ্রামের লোকজনের ভাষ্য, নির্বাচিত এমপিদের সবার শেকড় মরহুম ফজলুল কাদের চৌধুরী। তিনি অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান পুরুষ ছিলেন। যার আদর্শ ধারণ করেন তারই বংশদ্ভেুাত প্রজন্ম। রাজনীতিতে তাদের কেউ কোন রকম অনিয়ম-দূর্নীতি করেছেন তার কোন নজির নেই।

আরও পড়ুন :  কুমিল্লায় রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল কার অবহেলায়?

তবে তারা অত্যন্ত বাকপটু ও সাহসী রাজনীতিক ছিলেন। সত্য ও ন্যায়ের পথে মাথা উচু ছিল বলে ষড়যন্ত্র করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মিথ্যা যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামর মানুষ তার তিন উত্তরসুরিকে বিপুলভোটে জয়ী করে দাতভাঙ্গা জবাব দিয়েছে। এই তিন এমপিকে নিয়ে রাউজানের গহিরা গ্রামে এখন ঈদ উৎসব চলছে।

গহিরা গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন জুয়েল (৫৫) মনির হোসেন (৬৫) সহ একাধিক লোক এই তথ্য নিশ্চিত করেছেন।

ঈশান/খম/মসু

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page