সোমবার- ২৩ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ইয়াবার বড় চালান জব্দ করেছে র‌্যাব, গ্রেপ্তার ৫

চট্টগ্রামে ইয়াবার বড় চালান জব্দ করেছে র‌্যাব, গ্রেপ্তার ৫
print news

ট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মুল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের সামনে কর্ণফুলী নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

গ্রেপ্তারকৃতরা হলো-বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়ার আলী জোহারের ছেলে মো. ইমরান (২১), আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার আব্দুল মান্নান প্রকাশ বাচন মিয়ার ছেলে মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভাঙ্গারার মৃত কানু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪৫), একই উপজেলার করুশখুল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলী (৪৭) ও লক্ষীপুর জেলার রামগতি থানার চর কলাকুপা এলাকার মাহে আলমের ছেলে মো. রুবেল (২৭)।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গতকাল সমুদ্রপথে মিয়ানমার থেকে বাল্কহেড যোগে মাদক আসছে এমন তথ্যের ভিত্তিতে ওই বাল্কহেডের পিছু নেয় র‌্যাব। ওই বাল্কহেডের কিছু লোক পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে নোঙর করে পালানোর সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পরে ওই বাল্কহেডের দুইটি প্লাস্টিকের ড্রামে রাখা ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

ঈশান/খম/মরসু

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page