মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

উত্তেজনায় মিথিলা

print news

অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার প্রথম ছবি মায়া টলিউডে মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। এতে বেশ উচ্ছ্বসিত তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন প্রথম ছবি মুক্তিতে উদযাপন ও উত্তেজনা হচ্ছে তার।

প্রথম ছবিমুক্তির উদযাপন শুরু? নাকি ভয়, উত্তেজনায় কাঁপছেন? এ প্রশ্নের জবাবে খানিক হেসে মিথিলা বলেন, উদযাপন আর উত্তেজনা হচ্ছে। ভয় বেশি পাচ্ছি না।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

অভিনেত্রী বলেন, প্রথমত, এটা উইলিয়াম শেক্সপিয়রের অনবদ্য নাটক ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় তৈরি। দ্বিতীয়ত, ছবিতে ‘মায়া’ কেন্দ্রীয় চরিত্র। তার নামে ছবির নাম। শুধুই নামচরিত্র বলে নয়, চিত্রনাট্য পড়ে চরিত্রটার ভিতরে ঢুকে বুঝেছিলাম, এটা অসাধারণ। অনেক স্তর আছে। যা অভিনেতার কাছে ভীষণ লোভনীয়। অনেক যুদ্ধ, অনেক লড়াই, অনেক শক্তি আছে। তাই আমি ‘মায়া’। তাছাড়া, আমায় এই ‘লুক’-এর কেউ আগে কখনও দেখেনি। রাজি হওয়ার জন্য সেটাও বড় কারণ।

আরও পড়ুন :  যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

‘মায়া’ পরিচালনা করেছেন রাজর্ষি দে। মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী। এছাড়া বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধাকে।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

আরও পড়ুন

You cannot copy content of this page