মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ হুইপ সামশুলের

print news

চট্টগ্রাম-১২ পটিয়া আসনের ৩০ ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলেছে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

রোববার সকাল ৯টায় পূর্ব মনসা আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে তার কোনো এজেন্ট পায়নি বলে জানান হুইপ শামসুল হক চৌধুরী।

সামশুল হক বলেন, নৌকা প্রতীকের কর্মীরা ৩০টি ভোটকেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে জানিয়েছি।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

অভিযোগ করে তিনি বলেন, নৌকার প্রার্থী মোতাহেরুলের সমর্থকরা পুলিশের সহায়তায় আমার ভোটার ও সমর্থকদের মধ্যে ভীতি ছড়াতে বিভিন্ন এলাকায় নৈরাজ্য চালিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুল হাসান দৈনিক ঈশানকে বলেন, শামসুল হকের কোনো এজেন্ট এখনো পর্যন্ত কেন্দ্রে এসে রিপোর্ট করেননি। নৌকা, মোমবাতি, চেয়ার ও নোঙর প্রতীকের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছেন।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

ঈশান/খম/মউ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page