মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

বাঁশখালী আসনে এমপি মোস্তাফিজের প্রার্থীতা বাতিল

print news

“বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের কথোপকথনের একটি অডিও গত শুক্রবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দলীয় লোকজনের ওপর হাত দিলে পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দেন আলোচিত এই সংসদ সদস্য”

ভোটগ্রহণ শেষ হওয়ার অল্প কিছুক্ষণ আগে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজ রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম রোববার (৭ জানুয়ারি) বেলা ৩টা ৪৫ মিনিটে একথা জানিয়েছেন।

সূত্র জানায়, বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের কথোপকথনের একটি অডিও গত শুক্রবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দলীয় লোকজনের ওপর হাত দিলে পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দেন আলোচিত এই সংসদ সদস্য।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

একইসঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়া বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক যাতে তার পক্ষে প্রকাশ্যে কাজ করতে পারেন, সেজন্য ওসিকে খেয়াল রাখতে বলেন। অডিওটি এর আগের দিন বৃহস্পতিবারের বলে জানা গেছে। অডিওতে মোস্তাফিজের কথায় ওসিকে অসহায়ত্ব প্রকাশ করে জবাব দিতে শোনা গেছে।

ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য এর আগেও নানা কর্মকাণ্ডে বিতর্কিত হন। আচরণবিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর দলবল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। পরবর্তী সময়ে অনুসন্ধান কমিটি তদন্ত করে এর সত্যতা পায়।

আরও পড়ুন :  কুমিল্লায় রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল কার অবহেলায়?

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page