মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

জব্বারের বলীখেলায় নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

print news

ট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলায় এবার নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। তিনি একই জেলার বলী মোহাম্মদ রাশেদকে হারিয়ে চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

বৃহ¯পতিবার বিকেলে বলীখেলার ১১৫ তম আসরে ফাইনালে মুখোমুখি হন দুইজন। ১১ মিনিট ২৪ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হার মানেন মোহাম্মদ রাশেদ।

বাঘা শরীফের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার মহিপুর গ্রামে। বাঘা শরীফ ও মোহাম্মদ রাশেদ দুজনই চারবারের (২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২৩) চ্যা¤িপয়ন কুমিল্লার শাহজালাল বলীর শিষ্য। দুই শিষ্যকে সুযোগ করে দিতে এবারের আসরে অংশ নেননি শাহজালাল বলী।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক আ জ ম নাছির উদ্দিন বলীখেলা উদ্বোধনের পর বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়। এতে শখানেক বলী অংশ নেন। খেলায় তৃতীয় স্থান অধিকার করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা।

এর আগে, ১৯০৯ সালে স্থানীয় বদর পাতি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলীখেলা চালু করেন। এরপর থেকে প্রতি বাংলা বছরের ১২ বৈশাখ লালদীঘি ময়দানে এ খেলার আয়োজন করা হয়। ব্যবসায়ী আবদুল জব্বারের নামানুসারে খেলাটির নাম রাখা হয় জব্বারের বলীখেলা।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বলীখেলার ¯পন্সর প্রতিষ্ঠান এনএইচটি ¯েপার্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

ঈশান/খম/মউ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page