মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

ওয়াসার পাইপের কারণে জলাবদ্ধতা, ৭৫ স্পটের তালিকা দিল সিডিএ

ওয়াসার পাইপের কারণে জলাবদ্ধতা, ৭৫ স্পটের তালিকা দিল সিডিএ
print news

য়াসার পাইপের কারণে চট্টগ্রামে জলাবদ্ধতা তৈরী হচ্ছে। পানি নিস্কাশনের বাধা হিসেবে ৭৫ স্পটে ওয়াসার পাইপ লাইনকে চিহ্নিত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

দ্রুত পাইপ লাইনগুলো সরিয়ে ‘জলজটমুক্ত’ করার একটি তালিকা নিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে ছুটে গেছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

সোমবার (২৭ মে) দুপুরে নগরজুড়ে জলজটের সময়েই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহর হাতে হাতে তালিকাটি হস্তান্তর করেন তিনি।

আরও পড়ুন :  কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মামলা, গেটম্যান ২ আসামির প্রশিক্ষণ ছিল না

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, ‘সামান্য বৃষ্টিতে নগরে পানি জমে যাওয়ার কারণ সরেজমিন অনুসন্ধান করতে সিডিএর প্রকৌশল টিম বাধা হিসেবে বিভিন্ন খাল, নর্দমা ও নালার ৭৫টি স্পটে ওয়াসার পাইপ চিহ্নিত করেছে।

এসব পাইপের সাথে পলি-বর্জ্য জমে বৃষ্টির পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি হয়। বৃষ্টির সময় সেখানে পানি জমে গেলেও আশপাশের খালে পানি থাকে না। পানি সরবরাহের এসব পাইপ অপসারণ করলে জলাবদ্ধতা থেকে নগরবাসী অনেকাংশে রক্ষা পাবে।’

আরও পড়ুন :  যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, ‘জরুরি ভিত্তিতে এসব পাইপ লাইন অপসারণ করা হবে। নগরবাসীর দুর্ভোগ লাঘবে ওয়াসা সব সংস্থার সাথে সমন্বয় করে একযোগে কাজ চালিয়ে যাবে।’

এদিকে একই দিনে জলাবদ্ধতা নিরসনে সিডিএর চলমান প্রকল্প পরিদর্শন করেছেন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড ও স্লুইস গেট, কালুরঘাট থেকে শাহ আমানত সেতু সড়ক ও স্লুইস গেট প্রকল্প পরিদর্শন করেন।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ প্রকল্পের প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে গুণগত মান অক্ষুন্ন রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। যাতে নগরবাসী প্রকল্পের কাঙ্খিত সুবিধায় দুর্ভোগ থেকে মুক্তি পায়।

পরিদর্শনকালে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ ও প্রকৌশলী নিয়াজ মামুন সাথে ছিলেন।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page