মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের পাশে শিক্ষামন্ত্রী

রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের পাশে শিক্ষামন্ত্রী
print news

ট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া মার্কেটে অগ্নিকাণ্ডে মো. রিদুয়ান (৪৫), মো. শাহেদ (২৮) ও ইকবাল (২৬) নামে ৩ জনের মৃত্যু ও ২জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য তিনি প্রশাসন, ব্যবসায়ী সমিতি ও কর্মচারীদের সচেতন ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন আওয়ামী যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। পরে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি শোক সহমর্মিতা ও পরিবারের পাশে দাড়ানো প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (২৮ জুন) বিকেল চারটায় নগরের চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিহতদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আজকে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে যেন মহান আল্লাহ রাবুল আলামিন শহিদি মর্যাদা দান করেন। নিহত পরিবারগুলোকে মহান আল্লাহ সন্তান হারানোর দুঃখ কষ্ট সহ্য করার তৌফিক দান করেন।

আরও পড়ুন :  যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক প্রতিনিধি পাঠিয়েছেন। তাদের দাফন কাফনের জন্য অর্থ সহযোগিতা প্রদান করেছেন। সুখে দুঃখে আমরা আপনাদের পাশে আছি। এই ধরনের দুর্ঘটনা কি কারণে ঘটছে সেটি আমাদের বের করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিহত তিন পরিবারের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page