মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

পুলিশের ৩০ কর্মকর্তার খোঁজ মিলছে না!

পুলিশের ৩০ কর্মকর্তার খোঁজ মিলছে না!
print news

পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উধ্বতন কর্মকর্তারা গতকাল এক সঙ্গে ছিলেন। তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙ্গে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা ওয়ারলেসে আর নির্দেশনা দেননি। এরপর থেকে তাদের অনেকের খোঁজ মিলছে না। একটি সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ২০ থেকে ৩০ কর্মকতাদের খোঁজ মিলছে না। তারা একই সময় পালিয়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

পুলিশ সদর দপ্তরের কয়েকজন পরিদর্শক জানান, বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান।

সূত্র জানায়, আইজিপি, অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনারসহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের ছাদের হেলিপ্যাডে উঠে হেলিকপ্টারে করে পালিয়ে যান।

আরও পড়ুন :  কুমিল্লায় রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল কার অবহেলায়?

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page