সোমবার- ২৩ মার্চ, ২০২৬

সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার

সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার
print news

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউমার্কেট থানার একটি মামলায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান।

আরও পড়ুন :  যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ৫ শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। শেখ হাসিনা ও সাবেক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনকে আসামি করা হয়েছে এ মামলায়।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page