মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে ৪ দিনের কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে ৪ দিনের কর্মসূচি
print news

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৬ বছর উদযাপনে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ তথ্য জানান বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আগামি শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় নাসিমন ভবনে দলীয় কার্যালয় থেকে রাঙ্গুনিয়ায় শহিদ জিয়ার কবর জিয়ারতের উদ্দেশে যাত্রা, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের ভিড়

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া সকালে দলীয় কার্যালয়সহ ৪৩টি ওয়ার্ডের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও মাইকে শহিদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শুরু হবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে বিগত ১৫ বছরে আন্দোলন-সংগ্রামে নিহত ও সাম্প্রতিক বন্যায় হতাহতদের জন্য দোয়া মাহফিল। অনুরূপভাবে ৪৩টি ওয়ার্ডের মসজিদে সুবিধামতো সময়ে এই কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

এরশাদ উল্লাহ বলেন, ‘বিএনপি গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। আজকে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমাদের সামনে কিন্তু বড় সংগ্রাম, বড় লড়াই। সেই লড়াইটা এই বিপ্লবের বিজয়কে সুসংহত করা। এই বিজয়কে যদি আমরা সুসংহত করতে না পারি আবার কিন্তু নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি চাঁদাবাজি বা অন্য কিছু করে, ক্ষতি করতে চায়, সেটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে রুখে দিতে হবে, প্রতিরোধ করতে হবে।’

আরও পড়ুন :  কুমিল্লায় রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল কার অবহেলায়?

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘সব ক্ষেত্রে আইনশৃঙ্খলা যারা ভণ্ডুল করবে, তাদেরকে প্রতিহত করতে হবে এবং ভণ্ডুলকারীদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ ব্যাপারে আমরা কোনোরকম বিশৃঙ্খলা সহ্য করব না। বিএনপি সমস্ত অন্যায়কে প্রতিহত করবে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page