শনিবার- ১৮ এপ্রিল, ২০২৬

ফিলিস্তিনি জনগণের হেফাজত চেয়ে হেফাজত আমিরের মোনাজাত

ফিলিস্তিনি জনগণের হেফাজত চেয়ে হেফাজত আমিরের মোনাজাত
print news

র্বর ইহুদী ও খৃষ্টানদের নির্যাতন থেকে মজলুম ফিলিস্তিনি জনগণের হেফাজত চেয়ে বিশেষ মোনাজাতে আল্লাহর রহমত কামনা করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সৌজন্য সাক্ষাতের সময় আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন।

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক স¤পাদক আল্লামা হারুন আজিজী নদভীসহ মাদ্রাসার শিক্ষার্থীরা মোনাজাতে অংশ নেন। হেফাজত আমিরের ছেলে মাওলানা মুফতি আইয়ুব বাবুনগরী সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে চার জাহাজে আসছে বিপুল পরিমাণ ডিজেল

তিনি বলেন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত সোমবার সকালেই মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং দেশটির নির্যাতিত জনগণের জন্য হেফাজত আমিরের দোয়া কামনা করেন। ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আমির ও রাষ্ট্রদূতের মধ্যে আলোচনা হয়।

আরও পড়ুন :  চউক চেয়ারম্যান নিয়োগ নিয়ে আলোচনা তুঙ্গে

পরে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক স¤পাদক আল্লামা হারুন আজিজী নদভী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের পক্ষে বাংলাদেশের জনগণ, সরকার ও বিশেষভাবে হেফাজতের অবস্থান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঐক্য ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

আরও পড়ুন :  চট্টগ্রামে বসছে দু‘দিনের বৈশাখী মেলা, শেষের দিন জব্বারের বলীখেলা

হেফাজতের কেন্দ্রীয় নেতা ও মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মুফতি ইকবাল আজিমপুরী বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ¯পষ্ট অবস্থান নেওয়ায় রাষ্ট্রদূত হেফাজত আমিরের ভূমিকায় শ্রদ্ধা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও গাজাবাসীর পক্ষে হেফাজতের ভূমিকা আরও জোরদার হবে।

ঈশান/খম/মউ

আরও পড়ুন