শনিবার- ৭ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, আটক ২

চট্টগ্রামে বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, আটক ২

ট্টগ্রাম মহানগরীতে নিজ বাড়ির সামনে আকবর নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চাঁদা চেয়ে না পেয়ে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী তাকে খুন করেছে। এ ঘটনায় পুলিশ দু‘জনকে আটক করেছে।

শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পশ্চিম) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া। তিনি জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহর থানার মাইজপাড়া এলাকায় চুনা ফ্যাক্টরি মোড়ের শাপলা আবাসিক এলাকার সামনে ব্যবসায়ী আকবরকে কুপিয়ে হত্যা করে ৪-৫ জন সন্ত্রাসী।

এ সময় সন্ত্রাসীদের মধ্যে অন্তত দু‘জনকে চিনতে পেরেছেন প্রত্যক্ষদর্শীরা। তারা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত-একজন সোহেল, অন্যজন কাশেম নামে পরিচিত। ঘটনা তদন্তে নেমে পুলিশ এই দুই সন্ত্রাসীকে আটক করেছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৩৪৮

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত তখন সাড়ে ১০টার মতো। আকবর ভাই র্স্ক্যাপের দোকান বন্ধ করে যাচ্ছিলেন। হঠাৎ করে দুইটা মোটরসাইকেল থামে, ৪-৫ জন নেমে ঝাঁপিয়ে পড়ে। সবাই মুখে মাস্ক পরা। কয়েক সেকেন্ডের মধ্যে ওরা কুপিয়ে চলে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হালিশহর থেকে এক যুবককে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে রেলের পুকুর সংস্কারে ‘সাগর চুরি’

নিহত মো. আকবর (৩৫) মাইজপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান আছে। তিনি রাজনীতি করতেন না। একটি র্স্ক্যাপের দোকানে চাকরির পাশাপাশি কাচাপণ্যের ব্যবসা করতেন তিনি। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ তদন্তে নামে। পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত ও রাজনৈতিক প্রতিহিংসার নির্মম পরিণতি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আকবর দীর্ঘদিন ধরে হালিশহর বাজারে কাঁচাপণ্যের ব্যবসা করতেন। সম্প্রতি বাজারের নিয়ন্ত্রণ ও চাঁদা আদায় নিয়ে স্থানীয় একদল যুবকের সঙ্গে তার বিরোধ চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই এই হত্যাকান্ড ঘটেছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৩৪৮

নিহতের বড় বোন জোসনা বেগম দাবি করেছেন, র্স্ক্যাপের দোকানে চাকরির পাশাপাশি তার ভাই আকবর এলাকায় একটি ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালনা করতেন। সেখানে এলাকার লোকজন টাকা জমা রাখতেন, আবার ক্ষুদ্রঋণও দেওয়া হতো।

সেখানে এসে হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের বাসিন্দা সোহেল ও কাশেমসহ কয়েকজন যুবক আকবরের কাছে ওই সমিতি থেকে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দেবে না বলায় তাকে খুন করা হয়েছে। আকবর ভাই রাজনীতি করতেন না বলে জানান জোসনা।

ঈশান/মখ/মম

আরও পড়ুন

You cannot copy content of this page